দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: শিল্পমন্ত্রী
০১ মার্চ ২০২০, ০৯:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে এসএমই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
রোববার (০১ মার্চ) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকার নিজ নিজ পণ্য চিহ্নিত করা হয়েছে। এখন নিজ নিজ এলাকার পণ্য দেশ ও দেশের বাইরে রপ্তানী করার লক্ষ্যে সরকার এসএমই ফাউন্ডেশনকে শক্তিশালী করেছে। আর এই ফাউন্ডেশনের উদ্যোগে দেশের শিল্পাঞ্চলখ্যাত জেলাগুলোতে এসএমই মেলার আয়োজন করে যাচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের এজিএম আবুল হায়দার ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরসহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তা ও শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ।

জেলা প্রশাসন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, নাসিব এর সহায়তায় এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে। মেলায় ৫৬টি স্টল তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করছে। মেলায় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত, কাপড়, চামড়ার তৈরী পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা