একনেক সভায় ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকার চারটি প্রকল্প অনুমোদন
১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৩ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম
অর্থনীতি ডেস্ক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা খরচে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৪৪০ কোটি ৯৮ লাখ এবং বিদেশি ঋণ ৯৩ কোটি ৪০ লাখ টাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে একনেক সভায় অংশ নেন। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভায় অংশ নেন। সংশ্লিষ্ট বাকি মন্ত্রী, সচিবরা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অবস্থান করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যরা প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): রাজউক (প্রথম সংশোধিত)’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্প এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প।
একনেক সভায় আরো অংশ নেন- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বিভাগ : অর্থনীতি
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ