শিবপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিষ্টেম প্রজেক্টর ও হুইল চেয়ার বিতরণ
১৩ এপ্রিল ২০১৯, ০৬:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপির চতুর্থ ধাপের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: হুমাযূন কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন এমপি ।
সভা শেষে প্রধান অতিথি ১২১টি বিদ্যালয়কে ডিজিটাল সাউন্ড সিষ্টেম, ৭৬ বিদ্যালয়কে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৬টি হুইল চেয়ার প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা প্রধান শিক্ষক সমিতিরি সভাপতি আবু হানিফ, সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এমারত প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সহ-সভাপতি আ: হাই মাষ্টার, আলমগীর মৃধা আঙ্গুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া জানান, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করবেন শিক্ষকরা।
বিভাগ : শিক্ষা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার