সুপার স্টার সালমানের বাড়িতে করোনার হানা
১৯ নভেম্বর ২০২০, ০৮:০১ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম
বিনোদন ডেস্ক:
বলিউড সুপার স্টার সালমান খানের বাড়িতে ঢুকে পরেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার অশোক এবং দুই গৃহকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর বাড়ি গ্যালাক্সির অন্য বাসিন্দারাও আইসোলেশনে আছেন। পরিবারের সব সদস্যকে আগামী ১৪ দিন সেলফ-আইসোলেশনে থাকতে হবে।
তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি সালমান খান বা তাঁর পরিবার। তাঁর কর্মীরা যাতে যথাযথ স্বাস্থ্যসেবা পান, সেটা নিশ্চিত করেছেন সালমান। করোনাভাইরাসে আক্রান্ত কর্মীদের চিকিৎসার সব রকম ব্যবস্থা নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক এই খবর প্রকাশ করেছে।
সালমান খানের বাবা সেলিম খান এবং মা সালমা খানের বিবাহ বর্ষপূর্তি পূরণ করার উপলক্ষে অনুষ্ঠান করার কথা থাকলেও সব এখন পন্ড হতে যাচ্ছে। এদিকে সালমানও তার চলমান সকল শুটিং কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর সালমানের ‘রাধে’ এবং ‘টাইগার ৩’ সিনেমাসহ বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে। সেইসঙ্গে তিনি ব্যস্ত আছেন ‘বিগ বস-১৪’ নিয়েও। সালমান ১৪ দিন গৃহবন্দী থাকায় শুটিং নিয়ে তাকে কোনো জটিলতায় পড়তে হবে কী না সে বিষয়ে কোনোকিছু জানা যায়নি।
বলিউড সুপার স্টার সালমান খান
বিভাগ : বিনোদন
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল