সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন আমির খান
১৬ মার্চ ২০২১, ০১:২৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ এএম
বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড তারকা আমির খান। জন্মদিনের একদিন পর সোমবার (১৫ মার্চ) রাতে ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন অভিনেতা।
আমির খান জানিয়েছেন, এখন থেকে তার সিনেমা সম্পর্কিত সব খবর জানানো হবে আমির খান প্রোডাকশন এর অফিশিয়াল পেজ থেকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ‘শেষ’ পোস্টে আমির খান লিখেছেন, ‘আমার জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পূর্ণ। আরেকটি খবর হলো, এটাই সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। আমি এতদিন অ্যাকটিভ থাকলেও সিদ্ধান্ত নিয়েছি আর সোশ্যাল মিডিয়ায় থাকবো না। আগের মতোই যোগাযোগ থাকবে। আমির খান প্রোডাকশনের অফিশিয়াল চ্যানেল খোলা হয়েছে। তাই সব আপডেট সেখানেই পাবেন।’
সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই আপডেট দিতেন আমির খান। ইনস্টাগ্রামে তার ৩.৬ মিলিয়ন ভক্ত। টুইটারে আছে ২৬.৭ মিলিয়ন ফলোয়ার। ফেসবুকে লাইকের সংখ্যা ১৮ মিলিয়নের বেশি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার তিন যায়গাতেই এই ঘোষণা দিয়েছেন অভিনেতা।
আমিরের এমন ঘোষণায় হৃদয় ভেঙে গেছে ভক্তদের। অনেকেই আমিরের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ অনুরোধ করেছেন ফিরে আসার জন্য।
আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এটি হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল রিমেক। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার জন্য সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি