করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা
০৫ মে ২০২১, ০৭:৫৬ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একইসঙ্গে সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারে। মঙ্গলবার সকালে জানা যায়, দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন করোনা আক্রান্ত। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবার হাসপাতালে ভর্তির খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খবর আসে মেয়েও করোনা আক্রান্ত। আপাতত তিনি বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন পরিবারের সঙ্গে।
এদিকে মঙ্গলবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী, দীপিকার পুরো পরিবার কোভিড আক্রান্ত। ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা এবং ছোট মেয়ে অনিশার উপসর্গ দেখা দেয়।
সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার বলেন, করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। হোম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। প্রকাশের জ্বর না কমায় শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রকাশ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। দিন তিনেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে পারেন।
গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিংহ। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরই তাদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে দেখতে পাওয়া যায়।
কয়েক দিনের জন্য দীপিকার পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে করোনার কবলে পড়ল গোটা পরিবার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিভাগ : বিনোদন
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল