আসছে সবচেয়ে বড় বাজেটের কমেডি মুভি “হাউজফুল ৪”
০৩ আগস্ট ২০১৯, ০৮:৫৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ এএম
বিনোদন ডেস্ক:
‘হাউজফুল ৪’ বলিউডের বক্স অফিসে এ যাবত কালের সবচেয়ে বড় বাজেটের কমেডি সিনেমা হতে যাচ্ছে । আর এর মূল কারণ হচ্ছে একই ছবিতে বহু তারকার সমাগম। আর এ কারণেই এই সিনেমার ব্যয় ছাড়িয়ে গেছে আর সব কমেডি সিনেমার বাজেট।সাধারণত একশন সিনেমাগুলোতে ভিজুয়াল ইফেক্টসের ব্যবহার বেশি আর কমেডি সিনেমায় ভিজুয়াল ইফেক্টসের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় এর বাজেট বাজেট খুব বেশি হয় না। তবে বেশ কিছু কারণে খরচ বেড়েছে ‘হাউজফুল ৪’ ফ্র্যাঞ্চাইজির এই কিস্তিতে।
এর আগে ‘টোটাল ধামাল’ ও ‘গোলমাল এগেইন’ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে এত বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন।
‘হাউজফুল ৪’ সিনেমাটির পরিচালক পরিবর্তন করা হয়েছে। বিতর্কের কারণে সাজিদ খানকে সরানো হয়। এবার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ফরহাদ সামজিকে । তবে উভয়কেই প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। নানা পাটেকরকেও একই কারণে তার টাকা বুঝিয়ে দিয়ে সিনেমা থেকে বিদায় জানানো হয়েছে। এসব কারণে বেশ কিছু অতিরিক্ত খরচ হয়ে গেছে।
তাছাড়া একঝাঁক বলিউড তারকা এই সিনেমাকে জমজমাট করবেন। এদের মধ্যে রয়েছেন ববি দেওল, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কৃতি স্যানন ও কৃতি খারবান্দা, আমান্দা রোসারিও, পূজা হেগড়ে, রানা দগ্গুবতি, বোমান ইরানি ও নওয়াজুদ্দিন সিদ্দিকি।
‘হাউজফুল ৪’ সিনেমায় দু’জন সিনেমাটোগ্রাফার কাজ করছেন। এদের একজন ষোড়শ শতকের দৃশ্যায়ন করছেন, অপরজন একবিংশ শতকের। সঙ্গীত পরিচালনা করছেন মোট সাতজন। আর শুটিংও করা হচ্ছে দর্শনীয় দর্শনীয় অনেকগুলো স্থানে। সব মিলিয়ে খরচ বেড়েছে সিনেমার।
চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে সর্বাধিক বাজেটের কমেডি সিনেমা ‘হাউজফুল ৪’ ।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার