‘নবাব এলএলবি’ সিনেমার ১১টি দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২০ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ এএম
বিনোদন ডেস্ক:
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমার ১১টি দৃশ্যে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়ে আবার জমা দেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে। গত বছর বিজয় দিবসে ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটারে’ মুক্তি পেয়েছিল ‘নবাব এলএলবি’ সিনেমাটি।
সেন্সর বোর্ডের চিঠিতে ওই ১১টি আপত্তিকর দৃশ্য বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করে সেন্সরে জমা দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজককে জানানো হয়েছে। তা-নাহলে কোনভাবেই এই সিনেমা সেন্সর ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না বলেও জানানো হয়েছে।
সিনেমাটির পরিচালক অনন্য মামুন বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে জানান, সিনেমার ‘নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা’ এমন সংলাপে কেন আপত্তি তোলা হয়েছে বুঝতে পারছি না। এগুলো মেনে নেওয়ার মতো না। সিনেমার একটি গানের কথাও ঠিক করতে বলা হয়েছে। এইগুলো ঠিক করলে কিছুই থাকে না ছবির। কী আর করা, সেন্সর বোর্ড যে ১১ জায়গায় আপত্তি করেছে সেগুলো বাদ দিয়ে আবার ‘নবাব এলএলবি’ জমা দেব।
এর আগে, ‘নবাব এলএলবি’ সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তারা জামিনে আছেন।
এই সিনেমায় অভিনয় করেছেন- শাকিব খান, শহিদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী, শাহীন মৃধা।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ