আসছে শাকিব খান প্রযোজিত ‘বীর’-এর ফার্স্টলুক
১২ ডিসেম্বর ২০১৯, ০১:৩২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ছবি ‘বীর’-এর শুটিং শুরুর প্রথমদিন থেকে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। সে কারণে ‘বীর’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে! ৫০ শতাংশের বেশি শুটিং হলেও অফিসিয়ালি কোনো স্থিরচিত্র কিংবা লুক প্রকাশ করা হয়নি। এবার জানা গেল, অফিসিয়ালি ‘বীর’-এর ফার্স্টলুক আসছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ‘বীর’-এর ফার্স্টলুক প্রকাশ করা হবে জানিয়েছেন শাকিব খান।
তিনি জানান, এটি তার প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ ছবি দুটি সাফল্য পেয়েছে। তাই ‘বীর’-এর সাফল্য নিয়েও উদ্দীপনার কমতি ছিল না। বলেন, যত্নশীল হয়ে কাজ করে যাচ্ছি। আগামী ঈদের আগেই ‘বীর’ মুক্তি পাবে। শুধুমাত্র ‘বীর’-এর জন্য প্রস্তুত হতে মাস দেড়েক সময় নিয়েছেন শাকিব। তার মতে, ‘বীর’-এর গল্পটাই এমন যে তাকে প্রস্তুত হতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘বীর’ দেশপ্রেমের ছবি। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শক বুঝতে পারবেন।
এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ পরিচালনা করছেন কাজী হায়াৎ। এটি কিংবদন্তি এই নির্মাতার ৫০ তম ছবি। সহযোগী প্রযোজক এমডি ইকবাল। ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। আরও আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা