শিঘ্রই আসছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
১৬ জানুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
২০০১ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে দেবাশীষ বিশ্বাসের। প্রায় ১৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার এই সিনেমাটির সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। সম্প্রতি এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদুল ফিতরের আগে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ভালো ব্যবসা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দেবাশীষ বিশ্বাস।
দেবাশীষ বিশ্বাস বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা আমাকে জানিয়েছেন, তারা সিনেমাটি দেখে হেসেছেন, আনন্দিত হয়েছেন। এটাই আমার জন্য বড় প্রাপ্তি। আশা করছি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখে দর্শকদেরও মন ভরে যাবে। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে দেবাশীষ বলেন, চূড়ান্ত তারিখ কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ঈদের আগেই মুক্তি পাবে এটা নিশ্চিত করে বলতে পারি।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র ব্যবসা নিয়ে বেশ আশাবাদী দেবাশীষ বিশ্বাস। ইন্ডাস্ট্রির এমন মন্দা সময়েও যেখানে অন্য সিনেমাগুলো লগ্নি ফেরত পাচ্ছে না, সেখানে তার সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে মনে করেন তিনি।
‘সিনেমার ব্যবসায় এখন খরা চলছে। তবে আমি এইটুকু বলতে পারি, এমন খরার মধ্যেও অঝোর বৃষ্টি না হোক, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এক পশলা বৃষ্টি ঠিকই ঝরাবে।’
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
বাপ্পি-অপু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান ও সুব্রতসহ অনেকে। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য ও সংলাপ দেবাশীষ বিশ্বাসের নিজেরই। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%