সাড়া জাগানো কৌতুক অভিনেতা টেলি সামাদকে হারানোর ১ বছর
০৬ এপ্রিল ২০২০, ১০:৩১ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
বিনোদন ডেস্ক:
আজ সোমবার (৬ এপ্রিল) বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো কৌতুক অভিনেতা টেলি সামাদের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে সবাইকে ছেড়ে চলে যান এ অভিনতা। পাঁচ বছরের বেশি সময় ধরে হৃদ্রোগসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন টেলি সামাদ। তাঁকে প্রায়ই হাসপাতালে কাটাতে হয়েছে। এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তিনি মারা যান।
করোনাভাইরাসের কারণে দেশের বেশিরভাগ মানুষ গৃহবন্দি অবস্থায় আছে, যে কারণে এই শিল্পীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন করা হচ্ছে না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। কন্যা সোহেলা সামাদ কাকলী এবং পরিবারের অন্য সদস্যরা তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় টেলি সামাদ জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আব্দুল সামাদ। ১৯৬৬ সালে পরিচালক নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও সংগীতে পারদর্শী ছিলেন টেলি সামাদ।
টেলি সামাদ শেষ কাজ করেছেন ২০১৫ সালে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিতে। তবে তিনি দর্শকদের কাছে ‘পায়ে চলার পথ’ ছবির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান। অভিনয়ের বাইরে অর্ধশতাধিক চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। এ ছাড়া চিত্র শিল্পী হিসেবেও তার খ্যাতি ছিল।
গত শতকের সত্তরের দশক থেকে টেলি সামাদকে পর্দায় দেখেছেন দর্শকেরা। এযাবৎ অসংখ্য চলচ্চিত্র ও নাটকে নানা ধরনের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটে আছে দারুণভাবে। নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখেন টেলি সামাদ। একসময় কৌতুক অভিনেতা বললেই চলে আসত তাঁর নাম। সমানতালে অভিনয় করেছেন সিনেমায়, টেলিভিশনে। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।
বিভাগ : বিনোদন
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ