অনন্ত জলিলের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম
২০ জুন ২০২০, ১২:৪৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
বিনোদন ডেস্ক:
হিরো আলমকে নিজের প্রযোজিত সিনেমায় নেওয়ার ঘোষণাটি অনেক আগেই দিয়েছিলেন ঢালিউডের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সেই কথা রাখলেন তিনি। অনন্ত জলিলের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম। এখনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
হিরো আলম জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই সিনেমাটির বিস্তারিত জানানো হবে ভিডিওসহ। অনন্ত জলিলের ফেসবুক পেজে প্রকাশ করা হবে নতুন সিনেমাটির বিস্তারিত তথ্য। অনেক আগে হিরো আলমকে ছবিতে নেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাকে ছোটখাট চরিত্রে নেওয়া যাবে না। তাকে বড় চরিত্রেই কাস্ট করা হবে।’ আর সেই কথাই রাখলেন অনন্ত জলিল। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিলেন তিনি। ছবিতে অনন্ত-বর্ষার পাশাপাশি আরো থাকবেন চিত্রনায়ক ইমন।
হিরো আলম বলেন, জলিল ভাই কথা দিয়েছেন এবং কথা রেখেছেন। আমাকে এমন একটি চরিত্রে কাস্ট করা হবে সেটা দেখলে সবাই অবাক হয়ে যাবেন। শিগগিরই এই নতুন চমক সম্পর্কে জানবেন সবাই। গতকাল আমি সাইন করেছি। কিন্তু বিস্তারিত বলতে অনন্ত-বর্ষা নিষেধ করেছেন। উনারাই এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তাই আমি বলতে চাচ্ছি না। তবে এটুকু বলি, তাদের পরবর্তী বিগ বাজেটের ছবিতে আমার অভিনয় ভক্তরা দেখতে পাবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ আগস্ট হিরো আলম অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’ মুক্তি পায়। এরপর ‘সাহসী হিরো আলম’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মাঝে ভারতের সিনেমাতেও তার অভিনয়ের কথা শোনা গিয়েছিল।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা