শাকিব খান ও রবি’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ
২৯ জুন ২০২০, ১২:২৬ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম
বিনোদন ডেস্ক:
অনুমতি ছাড়া গান ব্যবহার করায় শাকিব খান ও বেসরকারি মোবাইল অপারেটর কম্পানি রবির বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
পাসওয়ার্ড ছবিতে অনুমতি ছাড়াই 'পাগল মন' গানটি ব্যবহার করায় রোববার (২৮ জুন) ডিএমপি সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করেন বর্ষীয়ান কণ্ঠশিল্পী দিলরুবা খান, গীতিকার আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস এ অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে গানের কণ্ঠশিল্পী দিলরুবা খান গণমাধ্যমকে বলেন, পাগল মন গানের কণ্ঠশিল্পী, গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাস কারো- অনুমতি ছাড়াই শাকিব খান তার পাসওয়ার্ড চলচ্চিত্রে গানটি ব্যবহার করেছেন। এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে। আবার মোবাইল অপারেটর কম্পানি রবিও একই কাজ করেছে। যেহেতু আমরা শিল্পী, আমাদের গানের ওপর দিয়েই সংসার চলে। আমরা প্রথমে চেষ্টা করেছি যেহেতু বাণিজ্যিকভাবে তারা লাভবান হয়েছে, আমরা বসে সুরাহা করি। কিন্তু সুরাহা হয়নি। যার ফলে আমাদের আইনি পথে হাঁটতে হয়েছে।
দেশের সিনেমা ও সংগীত নিয়ে কাজ করে লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম (এলসিএসপিএফ) সংস্থাটি কপিরাইট নিয়ে কাজ করে। এই সংস্থার প্রেসিডেন্ট ওলোরা আফরিন। যিনি 'পাগল মন' গানের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের পক্ষ থেকে আইনি বিষয়টি দেখছেন।
ওলোরা আফরিন বলেন, আসলে বাণিজ্যিকভাবে কোনো গান ব্যবহার করা হলে সেটার প্রাপ্য অধিকারটুকু দিতে হবে। নব্বইদশকের তুমুল হিট গান 'পাগল মন।' এই গানটি শাকিব খান তার চলচ্চিত্রে ব্যবহার করেছেন। গানটি প্রায় ২ কোটিবার দেখা হয়েছে। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করায় আমরা শাকিব খানকে আইনি নোটিশ দেই গত ফেব্রুয়ারিতে। শাকিব খান এসেছিলেন, কিন্তু বিষয়টির সুরাহা হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেছি।
তিনি বলেন, ঘটনা আরও একটা ঘটেছে। সেই গান নিয়ে মোবাইল অপারেটর কম্পানি রবিও বাণিজ্যিকভাবে ব্যবহার করে। যেটা শাকিবকে বা তার প্রতিষ্ঠানকে জানায়নি। যার কারণে আমরা রবিওকেও অভিযুক্ত করেছি।
এ বিষয়ে শাকিব খানকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। পাসওয়ার্ড চলচ্চিত্রের এই গানে শাকিব খানের সাথে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী।
বিভাগ : বিনোদন
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ