‘মিস ইংল্যান্ড’ মুকুট রেখে করোনা রোগীর চিকিৎসা
১১ এপ্রিল ২০২০, ১২:২৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
বিনোদন ডেস্ক:
‘মিস ইংল্যান্ড’ ভাষা মুখার্জি সেবামূলক কাজে বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর সুন্দরী প্রতিযোগিতার ‘মুকুট’ রেখে ডাক্তারি পেশায় ফিরছেন তিনি।
২৪ বছর বয়সে ভাষা মুখার্জি প্রথম খবরের শিরোনামে জায়গা করে নেন ২০১৯ সালের ‘মিস ইংল্যান্ড’ হয়ে। সে বছরের ডিসেম্বরে ‘মিস ওয়ার্ল্ড’-এও অংশ নিয়েছিলেন তিনি। তারপর বিভিন্ন সংস্থার হয়ে বিশেষ দূত হিসেবে সেবামূলক কাজের সুযোগ আসায় সাময়িক বিরতি নিয়েছিলেন ডাক্তারি পেশা থেকে।
এ সময় আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি। সম্প্রতি তুরস্ক, পাকিস্তান হয়ে ফিরেছিলেন নিজের দেশ ভারতে। সেখানে সেবামূলক কাজে চার সপ্তাহ থাকার কথা ছিলো। কিন্তু ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় পূর্ব ইংল্যান্ডের হাসপাতালে ডাক্তারি পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৯ বছর বয়সে পরিবারের সঙ্গে কলকাতা থেকে ব্রিটেনে পাড়ি জমানো ভাষা মুখার্জি।
গণমাধ্যমকে তিনি জানান, দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সেবামূলক কাজেও বাইরে থাকা তার ঠিক মনে হচ্ছে না। এ কারণে ‘মিস ইংল্যান্ড’ মুকুট এবং যাবতীয় কাজ রেখে শিগগিরই ফিরছেন করোনাভাইরাসে সংক্রমিতদের চিকিৎসা সেবা দেয়ার কাজে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা