শিবপুরের শিশু শিল্পী রাতিন দেশাত্মবোধক সংগীতে জাতীয় পর্যায়ে তৃতীয়
২৫ জুন ২০১৯, ১০:২০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এর দেশাত্মকবোধক সংগীতে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে নরসিংদীর শিবপুরের ইফাত রাখিল রাতিন। গত সোমবার (২৪ জুন) জাতীয়ভাবে এই প্রতিযোগিতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত হয়।
রাতিন নরসিংদীর শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কৃতী শিক্ষার্থী এবং শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সুরাইয়া জেসমিনের কনিষ্ঠ কন্যা।
রাতিন এরপূর্বে দেশাত্মবোধক গান বিষয়ে অংশগ্রহণ করে উপজেলা, জেলা ও বিভাগে প্রথম স্থান অর্জন করে। এছাড়া একই প্রতিযোগিতায় অংশ নিয়ে পল্লীগীতিতে ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে। বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে এই শিশু শিল্পী।
জাতীয়ভাবে তৃতীয় স্থান অর্জন করায় রাতিনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ (বিপিএম-পিপিএম), নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহম্মেদসহ অন্যান্যরা।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি