সুস্থ্ এন্ড্রু কিশোর দেশে ফেরার অপেক্ষায়
১১ মে ২০২০, ১২:২৪ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম
বিনোদন ডেস্ক:
দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন দেশবরেণ্য ও ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। গেল ৮ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।
কাঁটায় কাঁটায় ৮ মাস অর্থাৎ ২৪০দিন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কাটানো হলো তার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবনের অনেক ভয়ংঙ্কর সময় পার করে এখন তিনি অনেকটাই সুস্থ। এখন নিজের দেশে ফেরার জন্য ছটফট করছেন গায়ক। এমনটাই জানালেন অ্যান্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এ প্লেব্যাক সম্রাট। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার।
গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ এন্ড্রু কিশোর। এমন কী চাইলে এখন দেশেও ফিরে যেতে পারেন। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকাপের জন্য আসতে হবে তাকে।
জানা গেলো, সব মিলিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গায়কের পরিবার। শিগগিরই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। সঠিক ব্যবস্থা হলে চলতি সপ্তাহেও দেশে ফিরতে পারেন তিনি।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী