রায়পুরায় শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২০ ডিসেম্বর ২০২২, ০৬:৫০ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনভর রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের সা'দত স্মৃতি পল্লীতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম আলো ট্রাস্ট-সা'দত স্মৃতি পল্লীর 'শিশু বিকাশ কেন্দ্র' কার্যক্রমের সবমিলিয়ে ৪৮ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা পর্বে ছিল গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন, সংগীত, নাচ, আবৃত্তি, গজল ও কোরআন তেলাওয়াত।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা রায়হানা সরকার ও প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ। স্থানীয় পাঁচ শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশু-কিশোরদের এসব পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্ট-সা'দত স্মৃতি পল্লীর নানা কর্মসূচি উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন ও প্রজেক্ট ইনচার্জ তরিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করে বৈশাখি আক্তার নামের শিশু বিকাশ কেন্দ্রের এক শিক্ষার্থী।
পরে তরিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় বাল্যবিবাহের কুফলের ওপর নির্মিত 'আমার অধিকার' নামের একটি নাটক মঞ্চস্থ করে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা। এতে অভিনয় করে শাম্মি, জোনাকি, জুলেখা, মুন্নী, লামিয়া, কিরণ ও আপন নামের ৭ শিক্ষার্থী।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি