বর্ষবরণ উপলক্ষে পলাশে হয়ে গেলো ঘুড়ি উৎসব
১৩ এপ্রিল ২০১৯, ১০:০০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় বর্ষবরণ উপলে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নব বর্ষবরণ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) বিকালে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে উপজেলার শহীদ মিনার মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। আকাশে উড়ানো রঙ বেরংয়ের ঘুড়ি দেখতে দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার মাঠ ও আশেপাশের এলাকা।
সরেজমিন গিয়ে দেখা যায়, কৌড়া, চিলা, ডোল, সাপ, মানুষ, ময়ূর, পতেঙ্গা ও উড়োজাহাজ ঘুড়িসহ বাহারি সব নামের নানা নামের ঘুড়ি উড়ানো হয় উৎসবে। উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
বর্ষ বরণের আগের দিন এরকম ভিন্ন আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রঙ বেরঙের এ উৎসবে মেতেছিল ছোট বড় সব বয়সের মানুষ। ঘুড়ি উৎসবকে উপভোগ করতে স্বপরিবারেও আসেন অনেকে।
পলাশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘ঘুড়ি উৎসব গ্রাম-বাংলার একটি প্রাচীন ঐতিহ্য। হারিয়ে যাওয়া এ ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।’ বর্ষবরণ উপলক্ষে বিগত সময়ের ন্যায় প্রতি বছরই এ উৎসব আয়োজনের ধারাকে অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।
পরে ঘুড়ি উৎসবে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম ,উপজেলা যুব অফিসার শাহ আরিফুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফখরুদ্দিন আল রাজী প্রমুখ।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি