ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
বিনোদন প্রতিবেদক:
টালিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকার চলচ্চিত্রেরও অনেকবার দেখা গেছে তাকে। তিনি আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’র শুটিং-এ অংশ নিতে তার এই ঢাকা সফর বলে জানা গেছে।
আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ ছবির কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। ছবিতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ, ফেরদৌস ও পূর্ণিমা।
১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় ঋতুপর্ণার। ছবিতে সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কারও লাভ করে।
এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা সেন।
ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ (১৯৯৭), ‘উৎসব’ (২০০০), অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’ (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের ‘মন্দ মেয়ের উপাখ্যান’ (২০০২) ছবিতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে। এছাড়া ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতার চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা