‘সালমান শাহ জন্মোৎসব ২০১৯’ উদ্বোধন
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
বিনোদন প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সালমান শাহ জন্মোৎসব ২০১৯’ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করলেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উৎসব উদ্বোধন করেন শাকিব খান, এছাড়া আরও উপস্থিত ছিলেন গান বাংলা টিভি ও টিএম ফিল্মস এর কর্ণধার ফারজানা মুন্নী, চিত্রপরিচালক সোহানুর রাহমান সোহান, ছটকু আহমেদ, চিত্রনায়িকা শবনম বুবলী, আইরিন সুলতানাসহ অনেকে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমি সালমান শাহ’র ভক্ত। আমার ছেলের বয়স মাত্র ১৫ বছর। সেও সালমানের ভক্ত। পৃথিবী থেকে বিদায় নেওয়ার ২৩ বছর পরও এই যে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাওয়া এটাই সালমানের প্রাপ্তি। এমনটা খুব বেশি তারকার ভাগ্যে জুটে না।
এরপর কেক কেটে উৎসব উদ্বোধন করেন শাকিব খান। তিনি বলেন, আমি যখন স্কুলে পড়ি তখন প্রথম সালমান শাহ’র সিনেমা দেখি। সবার মতো তিনি আমারও খুব পছন্দের অভিনেতা। আমি তার আত্মার শান্তি কামনা করছি। আজ থেকে মধুমিতা প্রেক্ষাগৃহে নন্দিত নায়ক সালমান শাহ অভিনীত ছয়টি ছবি প্রদর্শিত হবে। দৈনিক তিনটি করে শো চালানো হবে বলে জানিয়েছেন হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। উৎসবে দেখানো হবে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’ ছবিগুলো।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার