মুক্তি পেয়েছে ‘ন ডরাই’, ‘ইন্দুবালা’ ও ‘পাসওয়ার্ড’
২৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৯ নভেম্বর) মোট ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ২টি বাংলাদেশি সিনেমার বিপরীতে রয়েছে একটি ভারতীয় বাংলা সিনেমা।
বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে এটিই দেশের প্রথম সিনেমা। নবাগত তানিম রহমান অংশুর পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা সুনেরাহ বিনতে কামাল ও সাঈদ বাবু। প্রিমিয়ারেই সিনেমাটি বেশ প্রশংসা পেয়েছে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমাটি শুক্রবার দেশের প্রায় ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
গ্রামীণ গল্পে নির্মিত হয়েছে জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’। এতে শক্তিমান অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত পায়েল। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনিন প্রমুখ। নাঝ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেবের ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছে দেশের ৩২ প্রেক্ষাগৃহে। এটি কলকাতায় মুক্তি পেয়েছিল চলতি বছরের ২ অক্টোবর। দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও কমলেশ্বর মুখার্জির পরিচালিত সিনেমাটিতে দেবের বিপরীতে রয়েছেন রুক্মিণী মিত্র। আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও অদৃত।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা