তারকাদের বিরুদ্ধে টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর অভিযোগ
১০ আগস্ট ২০২০, ০১:৩০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম
বিনোদন ডেস্ক:
বিতর্কের শেষ নেই ভারতীয় র্যাপার বাদশাকে নিয়ে। 'গেন্দা ফুল' গানে মূল স্রষ্টার প্রতি তিনি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করেননি। তবে তোপের মুখে সেই রতন কাহারের 'গেন্দা ফুল' গানে নাম উল্লেখ এবং শিল্পীকে ৫ লাখ রুপি দেন।
এই শিল্পীর দ্বিতীয় মিউজিক অ্যালবাম 'পাগল হ্যায়' মুক্তির পর আবারও বিতর্কে পড়েছেন। ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী গানটির ৭.২ কোটি ভিউ পেতেই ৭২ লাখ রুপি খরচ করেছেন বাদশা।
এই অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। বাদশাকে জিজ্ঞাসাবাদের পর নন্দকুমার ঠাকুর ডেপুটি কমিশনার অব পুলিশ জানান, 'গায়ক স্বীকার করেছেন যে তিনি ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউ বাড়িয়ে বিশ্ব রেকর্ড করতে চেয়েছিলেন। সেকারণেই তিনি নির্দিষ্ট কোম্পানিকে ৭২ লাখ রুপি দেন। তিনি মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর রেকর্ড ভাঙতে চেয়েছিলেন।'
এর আগে শনিবার একটি বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভিউ কেনার অভিযোগ অস্বীকার করেছিলেন বাদশা।
বাদশা একাই নন সম্প্রতি টাকা দিয়ে ফলোয়ার বাড়ানোর অভিযোগ উঠেছে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলিদের বিরুদ্ধেও। এই মামলায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%