বাজারে এসেছে আসুস'র দুই মনিটর ল্যাপটপ!
২৯ নভেম্বর ২০১৯, ০৬:৫৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ এএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ল্যাপটপে মনিটর তো রয়েছেই। কেমন হয় যদি কি-বোর্ডের সামনের অংশেও আরো একটি মনিটর থাকে? আসুস বাংলাদেশের বাজারে এমন এক ল্যাপটপ উন্মুক্ত করেছে। আসুস জেনবুক ডুয়ো এবং জেনবুক প্রো ডুয়ো দুটি সংস্করণের এমন ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
কি-বোর্ডের সামনের অংশের সেকেন্ডারি টাচস্ক্রিন মনিটরকে আসুস বলছে স্ক্রিনপ্যাড প্লাস। আসুসের দাবি ‘ল্যাপটপ অফ টুমরো’ ল্যাপটপটির মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল আর্টিস্ট এবং মাল্টিটাস্কিংয়ে দিবে নতুন ধারা। টাচ ডিস্প্লে এবং স্টাইলাস পেন থাকায় মাল্টিটাস্কিং, ছবি আকা কিংবা ডিজিটাল আর্ট হবে আরো সহজ।
আসুস জেনবুক প্রো ডুয়ো এবং জেনবুক ডুয়ো দুটি ল্যাপটপের চার ধরনের সংস্করণ আছে। সর্বোচ্চ মানের জেনবুক প্রো ডুয়ো সংস্করণটিতে আছে ইন্টেল কোর আই নাইন প্রসেসর। এছাড়া আসুস জেনবুক ডুয়োতে আছে দশম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন এবং কোর আই ফাইভ প্রসেসর। সর্বোচ্চ ৩২ জিবি র্যাম ধারনক্ষমতা সমর্থিত এই ল্যাপটপে অতিরিক্ত জিপিইউ হিসেবে আছে এনভিডিয়া আরটিএক্স ২০৬০ এবং সর্বনিম্ন মডেলে আছে এমএক্স২৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়া স্টোরেজ হিসেবে আছে ১ টেরাবাইট হাই স্পিড পিসিআইই এসএসডি সুবিধা।
১৫.৬ ইঞ্চি ফোর-কে ওএলইডি টাচস্ক্রিন ডিস্প্লের আসুস জেনবুক প্রো ডুয়োতে দেয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের কুলিং সুবিধা যাতে করে ভিতরকার যন্ত্রাংশগুলো ঠান্ডা রাখতে সহায়তা করবে। অন্যদিকে ১৪ ইঞ্চি এলইডি ফুলএইচডি টাচস্ক্রিন সমর্থিত জেনবুক ডুয়োতে দেয়া হয়েছে অপেক্ষাকৃত পাতলা একটি গড়ন এবং উন্নতমানের কুলিং সিস্টেম। আসুস জেনবুক ডুয়ো এবং জেনবুক প্রো ডুয়ো দুটি সংস্করণের ল্যাপটপে কানেকটিভিটির জন্য ইউএসবি টাইপ-সি থান্ডারবোল্ট থ্রিসহ প্রায় সকল ইনপুট এবং আউটপুট পোর্ট।
সর্বোচ্চ কনফিগারেশনসহ আসুস জেনবুক প্রো ডুও ল্যপটপটির মূল্য নির্ধারিত হয়েছে ২৮০,০০০ টাকা। এছাড়াও আসুসের জেনবুক ডুও সিরিজ ১০,৫০০০ টাকা থেকে শুরু।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল