কাশ্মীরে যন্ত্রমানব মোতায়েনের পরিকল্পনা করছে ভারত
০৮ ডিসেম্বর ২০১৯, ০২:২৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ভারতে প্রাথমিকভাবে ৫শত ৫০টি রোবোটিক্স ইউনিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবটগুলোর কর্মক্ষমতার স্থায়ীত্ব বা চাকরির মেয়াদ হবে অন্তত ২৫ বছর। ভারতীয় সেনা সদর দফতর সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে, শিগগিরই কাশ্মীর উপত্যকায় রোবট সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ভারত।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তে নজরদারি চালানোর পাশাপাশি জঙ্গিবিরোধী অভিযানে নামবে এই রোবট বাহিনী। গ্রেনেড হামলা সফলভাবে প্রতিরোধ করা ছাড়াও ভাঁজ করে সহজেই বহন করা যাবে এসব যন্ত্রমানব। বলা হচ্ছে, গ্রেনেড হামলা হলেও এসব রোবটের কোনো ক্ষতি হবে না।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ রোবটগুলোর আয়ুষ্কাল অর্থাৎ চাকরির মেয়াদ হবে অন্তত ২৫ বছর। শিগগিরই ভারতের সেনাবাহিনীর হাতে এগুলো পৌঁছাবে। জঙ্গিদের যেকোনো প্রতিরোধ ভাঙা এবং তল্লাশি অভিযানেও দক্ষ এই যন্ত্রমানব।
সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে সক্ষম হবে এসব রোবট। অসাধারণ ক্ষিপ্রতায় গাছে ওঠা ছাড়াও জঙ্গিঘাঁটিতে ঢুকে যাবে অনায়াসে। গ্রেনেড মেরে আটকানো যাবে না। এছাড়া আগুনে ঝাঁপ দিলেও কোনো ক্ষতি হবে না এসব রোবট সেনার। এরা ২০ সেন্টিমিটার গভীর পানি টপকাবে অনায়াসে।
তিনি আরও জানান, বিএসএফ জওয়ানরা এসব রোবট সেনার মাধ্যমে সহজে নজরদারি করতে পারবে সীমান্তে। উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও ট্রান্সমিশন সিস্টেম সম্বলিত এসব রোবট দিনে-রাতে যেকোনো এলাকায় ঢুকে ছবি ও তথ্য সংগ্রহ করতে পারবে।
বিস্ফোরক লুকানো আছে কিনা এর খোঁজ ছাড়াও সৈন্যদের প্রয়োজনীয় অস্ত্র পৌঁছে দেয়ার কাজেও রোবটগুলো ব্যবহার করা যাবে। ১৯৯০ সালের ১ অক্টোবর এমনই রোবট সেনার প্রয়োজনীয়তার কথা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিলেন বিএসএফ-এর তৎকালীন মহাপরিচালক।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি