নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন
০৬ জুলাই ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম
কাউছার এ মাহমুদ:
স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।
তিনি বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। যেখানে থাকবে আওয়ামী লীগের সব নেতাকর্মীর ডাটাবেজ। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্নার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্নার ভূমিকা রাখবে।
উদ্বোধন পরবর্তী সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূইয়া, খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মমতাজ উদ্দিন ভূইয়া, এডভোকেট শামসুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছেদ ভূইয়াসহ আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা