মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত
১৯ জুলাই ২০২৬, ১০:১২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)- আওতায় এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ. এম. নাঈম হাসান শুভ।
পরিদর্শন শেষে তিনি 2D & 3D CAD Level-3 কোর্সে কম্পিটেন্ট ঘোষিত প্রশিক্ষণার্থীদের হাতে জাতীয় দক্ষতা সনদ এর কাস কপি তুলে দেন এবং তাদের দক্ষতা অর্জনের জন্য অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাংবাদিক শাওন খন্দকার শাহিন, প্রকল্প পরিচালক শাহিনুর মিয়া, এনএসডিএ মনোনীত অ্যাসেসর আক্তার হোসেন ভূঁইয়া ও আসাদুজ্জামান, অকুপেশনাল ট্রেইনার রেয়াদ শাহ এবং শহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য, এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদীতে বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। অ্যাসেট (ASSET) প্রকল্পের আওতায় কম্পিটেন্ট প্রশিক্ষণার্থীরা সর্বোচ্চ ১২,৭০০ টাকা পর্যন্ত প্রশিক্ষণ ভাতা পাচ্ছেন, যা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কম্পিটেন্ট প্রশিক্ষণার্থীরা জানান, বিনামূল্যে মানসম্মত প্রশিক্ষণ, জাতীয় স্বীকৃত সনদ এবং প্রশিক্ষণ ভাতা তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথকে আরও সহজ করবে। তারা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশিক্ষণার্থীদের মতে, এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি