সেবা দিতে হটলাইন সেন্টার চালু করলো ভূমি মন্ত্রণালয়
১০ অক্টোবর ২০১৯, ০৬:০৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা দিতে হটলাইন সেন্টার চালু করেছে ভূমি মন্ত্রণালয়। ‘১৬১২২’ এই হটলাইন নম্বরে এখন থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার পাশাপাশি অভিযোগও জানানো যাবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে হটলাইন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এসময় জানানো হয়, এই হটলাইন থেকে ভূমি অধিগ্রহণ, নামজারি, ভূমি উন্নয়ন কর, খাস জমি বন্দোবস্ত, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভূমি জরিপ ও রেকর্ডরুম সংক্রান্ত সেবা পাওয়া যাবে। এছাড়া জল মহাল, বালু মহাল, চা বাগান, হাট বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত সেবাও পাওয়া যাবে। হটলাইন সেন্টারটি শুধুমাত্র অফিস সময়ে চালু থাকবে। এই সময়ের মধ্যে সেবার জন্য যেকোনো মোবাইল ও ল্যান্ড ফোন থেকে কল করা যাবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে ভূমি নিয়ে অনেক সমস্যা ও জটিলতার খবর প্রতিনিয়তই আমরা পাচ্ছি। এসব সমস্যা সমাধান করতে আমরা নানা উদ্যোগ নিচ্ছি। মন্ত্রী হওয়ার পর আমার প্রতিশ্রুতি ছিল একটি হটলাইন চালু করা। আশা করি হটলাইন চালুর পর সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে।’
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘এই হটলাইনে যেসব অভিযোগ আসবে সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার্ভারে থাকবে। যার জন্য বিষয়টি আমিও দেখতে পারব। এতে করে কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়বে। কর্মকর্তারা আরও বেশি সক্রিয় হবেন।’
এ সময় মন্ত্রী হটলাইন সেন্টারে দেওয়া সব তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে বলেও জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি