ফেসবুক চালু করলো নিউজ ট্যাব
২৮ অক্টোবর ২০১৯, ০২:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
টাইমস তথ্য প্রযুক্তি ডেস্ক:
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পরীক্ষামূলকভাবে নিউজ ট্যাব চালু করলো। বিশ্বব্যাপী স্থানীয় সংবাদমাধ্যমগুলো যাতে প্রতিযোগিতায় টিকে থাকে সেই কারণেই ফেসবুক এই ফিচার যোগ করেছে। ভুয়া খবরের ভিড়ে এই ফিচারে বিশ্বাসযোগ্য শিরোনামসহ খবর সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে ফেসবুক যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর স্থানীয় সংবাদমাধ্যমের মূল প্রতিবেদন এই ট্যাবে রাখবে। বর্তমানে ফিচারটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাবেন।
সম্প্রতি ফেসবুক এবং ওয়াল স্ট্রিট জার্নালের মধ্যে খবর-সংক্রান্ত চুক্তি হয়েছে। এছাড়াও ফেসবুকের সঙ্গে বিজনেস ইনসাইডার, ওয়াশিংটন পোস্ট ও বাজফিড নিউজের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, এই ট্যাবে ক্লিক করে ব্যবহারকারীরা তাদের পছন্দের খবর পড়তে পারবে। সরাসরি ফেসবুক অ্যাপের মাধ্যমে তারা এই সুবিধা পাবে। নিউজ কনটেন্টগুলো এখনকার মতো নিউজ ফিডে আসতে থাকবে। ডেডিকেটেড 'নিউজ ট্যাব' এ থাকা খবরগুলো বেছে দেবে সাংবাদিকদের একটি দল।
তবে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো খবর বেছে নিতে পারবেন। ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী নিউজ ট্যাবে ব্যবসা, বিনোদন, স্বাস্থ্য, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং খেলার বিভাগ থাকবে।
ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন বলেন, আমরা ব্যক্তিগত, স্বতন্ত্র সাংবাদিকতাসহ ডিজিটাল যুগে সাংবাদিকতার নতুন রূপের বিকাশ ঘটাতে চাই। সুতরাং আমরা ফেসবুক নিউজের বেশিরভাগ ক্ষেত্রেই গল্পের অ্যালগোরিদমিক নির্বাচনকে প্রসারিত করব।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি