টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের ঘোষণা
৩১ অক্টোবর ২০১৯, ১২:৫০ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
মাইক্রোব্লগিং সাইট টুইটার সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির দাবি, মানুষের রাজনৈতিক বিশ্বাস কিনতে নয়, অর্জন করতে হয়। বৃহস্পতিবার সংস্থাটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক টুইটবার্তায় বলেন, ইন্টারনেট বিজ্ঞাপন খুবই শক্তিশালী আর এটি ব্যবসায়ীদের জন্য খুবই কাযর্কর। তবে এই শক্তিমত্তাটিই রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর সম্পূর্ণ বিবরণী পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর। ডরসি বলেন, নিষেধাজ্ঞার অন্যতম একটি কারণ হচ্ছে সহজেই যাতে কেউ কোনও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে না পারে। এজন্য আমরা আমাদের সিস্টেমগুলোকে নতুন করে আপডেট করছি।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছিল তারা রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের পক্ষে নয়। এমন সময় টুইটারের এই অবস্থান রাজনীতিবিদদের জন্য বিশেষ করে মার্কিন রাজনীতিবিদদের কাছে বড় এক ধাক্কা বলে মনে করছেন অনেকে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমার মনে হয় না বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোনও রাজনৈতিক বার্তা নিষিদ্ধ করা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যানেজার ব্রাড পারস্কেল বলেন, এটা আসলে ট্রাম্প ও কনজারভেটিভদের কণ্ঠরোধ করার প্রয়াস। তবে ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের মুখপাত্র বিল রুসো বলেন, এটা ভালো খবর যে গণতান্ত্রিক ব্যবস্থায় ‘টাকা’ জিতছে না।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার