শিবপুরে ব্লক প্রদর্শনীর উদ্বোধন, বীজ ও সার বিতরণ
০৯ জানুয়ারি ২০২৩, ০৪:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ ঘাসিরদিয়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শিবপুর উপজেলা প্রশাসন এই সমাবেশের আয়োজন করে। উপজেলার প্রায় দেড় হাজার কৃষক এই সমাবেশে অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মাহবুবুর রশীদ, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।
প্রতিবছর শ্রমিক সংকটের ফলে কৃষি পণ্য উৎপাদন ব্যয় বেড়ে যায়। আধুনিক কৃষি যন্ত্রাদি ব্যবহার করে এই ব্যয় কিভাবে কমানো যায় এবং অনাবাদী জমিগুলোকে কিভাবে আবাদী জমিতে পরিণত করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয় কৃষক সমাবেশে। এসময় উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়।
আধুনিক পদ্ধতিতে ধান রোপনের ফলে কৃষি ব্যয় ৪০ শতাংশ কমবে জানিয়ে সকল কৃষককে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আহবান জানানো হয় সমাবেশে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর