নরসিংদীতে ইদুঁর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা
২৪ অক্টোবর ২০১৯, ০৮:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
‘আসুন ফসল ও সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে ইদুঁর নিধন করি, এই শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর আয়োজনে ইদুঁর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক কৃষিবিদ শোভন কুমার ধর’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইমরুল কায়েস।
সভায় প্রতিবেদন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সাফায়েত আহমেদ ছিদ্দিকি। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ড. মোস্তফা এমরান হোসেন, নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজোয়ান ও ইদুঁর নিধনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কৃষক মো: হেলাল খান।
সভায় বক্তারা বলেন, ইদুঁর একদিকে ফসলের ক্ষতি করে অন্যদিকে মানুষের ঘরবাড়ির বিভিন্ন প্রয়োজনীয় আসবাবাপত্র কেটে মারাত্মক ক্ষতি করে। এছাড়া ইদুঁর খাওয়ার চেয়ে ১০ ভাগ নষ্ট করে। এক জোড়া ইদুঁর বছরে ৩ হাজার বাচ্চার জন্ম দিয়ে থাকে। যার ফলে মাঠ ফসলের উৎপাদনের ৫-৭ শতাংশ শস্য নষ্ট করে এই ইঁদুর। তাই কৃষি বিভাগ প্রতিবছর ইদুঁর নিধন অভিযান কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কৃষক মো: হেলাল খান এবছর ৫০ হাজার ইদুঁর নিধন করে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কার লাভ করেছেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার