শিবপুরে ধান কাটা ও মাড়াই মেশিন হস্তান্তর
২২ এপ্রিল ২০২০, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে ২০১৯-২০ অর্থবছরের বাজটেরে আওতায় ভর্তুকি মূল্যে পাওয়া একটি পাকা ধান কাটার ও মাড়াই মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মেশিনটি সৈয়দ নগর গ্রামের কৃষক আরিফ ভূঞার নিকট হস্তান্তর করা হয়।
শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের সহযোগিতায় উপজেলায় দুটি ধান কাটা ও মাড়াই মেশিন বরাদ্ধ পাওয়া গেছে। যার মধ্যে ২৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের একটি মেশিন উপজেলা পরিষদ মাঠে কৃষক আরিফ এর নিকট হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশদি খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বীন সাদেক, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর জানান, এ মেশিনটি দিয়ে কৃষক ধান কাটা, মাড়াই ও মাড়াই করতে শ্রমিক কম লাগবে এবং কম খরচে কৃষক তার ধান ঘরে তুলতে পারবেন। অন্যান্য উপজেলায় একটি মেশিন পাওয়া গেলেও আমাদের মাননীয় এমপির সহযোগতিায় আমরা দুটি মেশিন পেয়েছি। একটি মেশিন আজ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি মেশিন কয়েক দিনের মধ্যে পাওয়া গেলে হস্তান্তর করা হবে। ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন হারভেষ্টার মেশিনে সরকার ১৪ লাখ টাকা ভর্তুকি দেয় এবং বাকি টাকা কৃষক আরিফ ভূইয়া দিয়েছেন। এই মেশিন ভাড়ায় নিয়ে কৃষকরা তাদের ধান কাটতে পারবেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার