নির্বাচনী প্রতিশ্রতি পূরণে বন্ধ থাকা পাটকল পুণরায় চালু করতে চাই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
২১ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী প্রতিশ্রতি পূরণে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুণরায় চালু করতে চান বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি জুটমিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উৎপাদনমুখী হওয়াসহ অর্থনীতির সহায়ক হবে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি শিল্পোদ্যোক্তাদের মাধ্যমে এই মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে এই শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাতীয় অর্থনীতিতে গতি আসে।
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, এক সময় নরসিংদীর এই শিল্পকারখানাগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। এটি ছিল এ এলাকার মানুষের কাছে আবেগের বিষয়। মিলগুলো পুনরায় চালু হলে সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় শতভাগ কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য প্রয়োজনে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হতে পারে। এই উদ্যোগ স্থানীয়দের জীবন-জীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সোনালী আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটবীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন যাতে প্রতিযোগিতামূলক হয়, সে লক্ষ্যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (BJRI) সাথে কাজ চলছে। এছাড়া কৃষকরা যাতে পাটের ন্যায্য মূল্য পান, সেদিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পাটের দাম মণপ্রতি ৫০০০ টাকায় উন্নীত হয়েছে, যা আগে ৩০০০ টাকা ছিল।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ ও শাহাদাৎ হোসেন কবির, বিজেএমসির চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা