মজুরী কমিশন বাস্তবায়নের দাবী: নরসিংদীর দুই জুটমিলে ২৪ ঘন্টার শ্রমিক ধর্মঘট
১২ মার্চ ২০১৯, ০২:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক॥
মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের ল্েয বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলস-এ ২৪ ঘন্টার শ্রমিক ধর্মঘট চলছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২৪ ঘন্টার এ ধর্মঘট পালন করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট আগামীকাল সকাল ৬টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ। এতে করে আজ ভোর থেকে ২৪ ঘন্টার জন্য দুই জুটমিলে উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। ধর্মঘট পালনকারী শ্রমিকরা বিভিন্ন শ্লোগানে মিল গেইটের সামনে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করছে।
ইউএমসি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা জানান, ইতিপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানানো হলেও অজ্ঞাত কারণে শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই ২৪ ঘন্টার ধর্মঘট পালন করা হচ্ছে।
অচিরেই শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়া না হলে আগামী ১৯ ও ২০ মার্চ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৪৮ ঘন্টার ধর্মঘট সহ আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে জানান শ্রমিকরা ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান,সাবেক সাধারণ সমপাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাইছার খানসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা