নরসিংদীর বাজারগুলোতে বাড়ছে মাছের দাম
০৪ মার্চ ২০২৩, ০৮:৫১ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
কাউছার মাহমুদ:
নরসিংদীতে মুরগির দামের পর হু হু করে বাড়ছে মাছের দামও। শনিবার বিকালে (৪ মার্চ) নরসিংদী শহরের বটতলাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।
ক্রেতা-বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় সকল ধরনের মাছের দাম বেড়েছে। মাছের আকাঁর ভেদে কেজিপ্রতি বেড়েছে ৩০-৪০ টাকা। গত সপ্তাহে কেজিপ্রতি ২৬০-৭০ টাকায় বিক্রি হওয়া রুই মাছ এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৯০-৩০০ টাকায়, আকার বড় হলে দাম উঠছে ৩৪০-৫০ টাকা, তেলাপিয়া কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়, ইলিশের (ছোট,মাঝারি) দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা। বাজারে দেখা মেলেনি পাঙ্গাস, নলাসহ বেশ কিছু প্রজাতির মাছের।
মুরগির দাম গত সপ্তাহে একটু কমে আসলেও এই সপ্তাহে আবারও বেড়েছে। মুরগী (পোল্ট্রি) ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে, কেজিপ্রতি কক মুরগীর দাম বেড়েছে ৩০-৪০ টাকা। বিক্রি হচ্ছে ২৯০-৩০০ টাকায়।
তবে ডিমের দাম কমেছে ডজনপ্রতি ১০-১৫ টাকা, অপরিবর্তিত আছে শাক-সবজি'র দাম। গত সপ্তাহে ১৩০-১৩৫ টাকায় বিক্রি হওয়া প্রতিডজন ডিম এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়।
মাছের দাম বাড়তি'র কারণ জানতে চাইলে বিক্রেতারা বলছেন, মাছের সংকট, মাছের খাবারের দাম বাড়তিসহ নদীতে যেসব মাছ চাষ হতো সেসব মাছ কলকারখানার দূষিত বর্জ্যে মরে যাচ্ছে। যারা কারণে মাছের বাজার অস্থিতিশীল হচ্ছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা