নরসিংদীতে ভোক্তা অধিকারের সাথে কাজ করবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
১৫ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ভোক্তা অধিকারের সাথে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদুর রহমান ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজ শৃঙ্খলার সাথে করার জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সাথে সমন্বয় করে কাজ করবে। যাতে করে শিক্ষার্থী পরিচয়ে কেউ জেলার কোন হাট-বাজারে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়। বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজে স্বেচ্ছাশ্রমে আগ্রহী শিক্ষার্থীদেরকে ভোক্তা অধিদপ্তর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার অনুরোধ জানানো হয়। বাজার কমিটি ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সহায়তায় জেলার হাটবাজারগুলোতে বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কাজ করা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদুর রহমান।
এসময় নরসিংদী জেলা বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সংস্থার প্রধান উপদেষ্টা সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মো: হেলাল উদ্দিন সরকার, উপদেষ্টা ফেরদৌসী শরীফসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা