১ সেপ্টেম্বর সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের ৮৫তম জন্মদিন
৩১ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
১ সেপ্টেম্বর ২০২৫ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত সামসুদ্দীন আহমেদ এছাকের ৮৫তম জন্মদিন। তিনি ১৯৪১ সালের ১ সেপ্টেম্বর নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লায় জন্মগ্রহণ করেন। ৬৪ বছর বয়সে ২০০৫ সালের ২৭ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
সামসুদ্দীন আহমেদ এছাক বাংলাদেশ টেলিভিশন ও রেডিও’র তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন।
১৯৮০ সালে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া ও তিনি একই দিনে বিএনপিতে যোগদান করেছিলেন। এছাক শ্রমিক নেতা থেকে ১৯৮৪ ইং সালে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নরসিংদী সদর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হিসেবে আমৃত্যু নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির।
'শেষ উপহার' চলচ্চিত্রে 'চিরদিন তোমাকে ভালোবেসে যাব' গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তিনি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ছিলেন। তাঁর লেখা একাধিক গানের বই প্রকাশিত হয়েছে। তিনি সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন।
জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ১ সেপ্টেম্বর সোমবার বিকালে আরশীনগর বটমূলে সামসুদ্দীন আহমেদ এছাকের মাজার প্রাঙ্গনে দোয়া মাাহফিল অনুষ্ঠিত হবে।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা