২৭ মার্চ সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের ২১তম মৃত্যুবার্ষিকী
২৬ মার্চ ২০২৬, ০৬:১৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
২৭ মার্চ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী-১ (সদর) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের ২১তম মৃত্যুবার্ষিকী। ৬৪ বছর বয়সে ২০০৫ সালের ২৭ মার্চ তিনি ইহলোক ত্যাগ করেন।
নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা এছাক বাংলাদেশ টেলিভিশন ও রেডিওর তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন।
১৯৮০ সালে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া ও তিনি একই দিনে বিএনপিতে যোগদান করেন। শ্রমিক নেতা থেকে ১৯৮৪ ইং সালে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এছাক। সামসুদ্দীন আহমেদ এছাক ১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। সভাপতি হিসেবে আমৃত্যু নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির।
‘শেষ উপহার’ চলচ্চিত্রে ‘চিরদিন তোমাকে ভালোবেসে যাব’ গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তিনি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ছিলেন। সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা।
তাঁর লেখা একাধিক গানের বই প্রকাশিত হয়েছে। ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ মার্চ শুক্রবার আরশীনগর বটমূলে এছাক পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল সহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি