মল্লিকা সাহা নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত
২১ মে ২০২৬, ০৬:২৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নরসিংদীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মল্লিকা সাহা। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতা জেলা কমিটি গত বুধবার (২০ মে) এ ঘোষণা দেন বলে জানান মল্লিকা সাহা।
তিনি বর্তমানে নরসিংদী সদর উপজেলার চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে দক্ষ নেতৃত্ব এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।
নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব নিরঞ্জন কুমার রায় জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়গুলো মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মল্লিকা সাহা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।
তার এ সাফল্যে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও