বেলাবতে "প্রধানমন্ত্রীর উপহার" নগদ অর্থ বিতরণ
১০ এপ্রিল ২০২১, ০৯:১৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের নিয়মিত সহযোগিতার পাশাপাশি লকডাউন ও করোনাকালীন বিপর্যয় কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত "প্রধানমন্ত্রীর উপহার" নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় জেলার সকল উপজেলার ইউনিয়ন অফিসগুলোর ন্যায় বেলাবতেও এ কার্যক্রম উদ্বোধন করা হয়৷
এ উপলক্ষ্যে বেলাব উপজেলা ইউনিয়ন অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
ব্রিফিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের হাতে পৌঁছে দেওয়ার মত এ মহৎ কাজটি করতে পেরে আমরা আনন্দিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন কার্যক্রমটি বাস্তবায়ন করছে। প্রতি ইউনিয়নে ৫০০ টাকা করে ৫০০ জন হতদরিদ্রকে এ উপহার প্রদান করা হবে।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল জলিল, সাংবাদিক, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১০ জন হতদরিদ্রের হাতে এ উপহার তলে দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা