সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন
১৯ মে ২০২১, ০১:৩৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম
শেখ আব্দুল জলিল:
দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইমলামকে গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদীর বেলাবতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে বেলাব প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
বেলাব প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আঃ জলিলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল জলিল, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, মাই টিভির বেলাব প্রতিনিধি মোঃ আমিনুল হক, এশিয়ান টিভির বেলাব প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম হানিফ, ফাল্গুনী টিভির বেলাব প্রতিনিধি মকবুল হাসান রজনী, বাংলা টিভির নরসিংদী উত্তর প্রতিনিধি রুমেল আফ্রাদ রোবেল, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার বেলাব উপজেলা প্রতিনিধি মোঃ আলী হোসেন, আমাদের সময় প্রতিনিধি প্রদীপ কুমার দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সকালের সময় পত্রিকার প্রতিনিধি রমজান আলী জুয়েল, আমাদের নতুন সময় প্রতিনিধি আলমগীর পাঠান, সাংবাদিক রেজাউল আলম বিপ্লব, দেলোয়ার হোসেন আপন, ফয়সাল আব্দুল্লাহ, মোঃ হানিফ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জল মুখ। তাঁর লেখনীতে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারী দপ্তরের দুর্নীতি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখ উন্মোচিত হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়েই রোজিনাকে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আমরা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে না হয় সারাদেশে একযুগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা