বেলাবতে হত্যায় জড়িত ৪ আসামী গ্রেপ্তার
২০ মে ২০২১, ০৬:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লানগর গ্রামের চাঞ্চল্যকর আবু তাহের ওরফে তাহু (৫০) হত্যার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২০ মে) ভোরে উপজেলার নারায়ণপুর গ্রাম ও ধুকুন্দি গ্রামে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার নারায়ণপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী মাজেদা আক্তার, মাজেদার স্বামী শহীদ মিয়া, তার ভাই রাশেদ মিয়া ও উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে সুমন মিয়া।
জানা গেছে, উপজেলার আমলাব ইউনিয়নের আব্দুল্লানগর গ্রামের মৃত রেকমত আলীর ছেলে আবু তাহের ওরফে তাহু কাঁচামাল ও কয়লার ব্যবসা করতেন। গত বছরের ২২ অক্টোবর সকালে বাড়ি থেকে ব্যবসার কাজে বের হয়ে নিখোঁজ হয় আবু তাহের। নিখোঁজের ৩ দিন পর ২৫ অক্টোবর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের কাটাঘাট গ্রামের নিকটবর্তী আড়িয়াল খাঁ নদে আবু তাহেরের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশী তদন্তেরর পর মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয়। ডিবি তদন্ত শেষে দীর্ঘ ৭ মাস পর তাহের হত্যার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নিহত আবু তাহেরের ছেলে আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর হলেও আমার বাবার হত্যার সাথে জড়িত এমন ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আমার মনে হয় এ হত্যায় আরো লোক জড়িত। জড়িত সকলকে গ্রেপ্তার করার দাবি করছি।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক মোহাম্মদ নুরে আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে প্রমাণিত হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতেস্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা