বেলাবতে গাছের ডালচাপায় কাঠুরের মৃত্যু
২২ মে ২০২১, ০৭:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে গাছ কাটার সময় ডাল পড়ে জজ মিয়া (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপুরে উপজেলায় পাটুলী ইউনিয়নের হাবিসপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জজ মিয়া (৫৬) পাটুলী ইউনিয়নের হাবিসপুর গ্রামের শাহ ইরানি মাজার এলাকার মৃত আবদুল গফুর মিয়ার পুত্র। তিনি পেশাদার কাঠুরে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাঠুরে জজ মিয়া তার বাড়ির পাশে অপর একজনের বাড়িতে গাছ কাটার কাজ করতে যান। এরমধ্যে দুপুরে গাছের ডাল কেটে সেটার সাথে দড়ি দিয়ে বেঁধে মাটিতে দাড়িয়ে টানছিলেন। এসময় ঐ ডাল এসে তার শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বেলাব থানার উপ পরিদর্শক কাজী রেজাউল জানান , এই কাঠুরে পেশাগত কাজে গিয়ে গাছ কাটতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এখনও ময়নাতদন্তের জন্য লাশ নেয়া হয়নি। নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকলে উর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা