বেলাবতে দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
২৬ মে ২০২১, ০৬:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাবতে দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল হালিম (৩০) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ মে) উপজেলার পাটুলী ইউনিয়নের পশ্চিম পোড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আঃ গফুর মিয়ার বখাটে ছেলে আব্দুল হালিম এলাকার রোজিনা আক্তার ও আকলিমা আক্তার নামে দুই নারীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বুধবার হালিম ওই দুই নারীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন। এসময় অভিযোগের সত্যতা যাচাই করে প্রমানিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক আব্দুল হালিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। পরে আব্দুল হালিমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্র্যাম্যমান আদালতের বিচারক মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই নারীর অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির ঘটনার সত্যতা পাওয়ায় ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে আব্দুল হালিম নামে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা