বেলাবতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহতের ঘটনায় মামলা
০৯ জুন ২০২১, ০৮:০০ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে অজ্ঞাত ১০০ জনকে আসামী করে নিহত নাদিমের বড় ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে বেলাব থানায় এই মামলা করেন।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত দুইজন নিহতের ঘটনায় নিহত নাদিমের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ১০০ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন। নিহত দুইজনের মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় ৩টি মাদক মামলা থাকলেও নাদিমের বিরুদ্ধে কোন মামলার তথ্য পায়নি পুলিশ। গণপিটুনির পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন কর্তৃক পুড়িয়ে দেয়া সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী নিহত নাদিমের বড় ভাই নাজিম উদ্দিন বলেন, তারা কোন অপরাধের সাথে জড়িত ছিল না। পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত আখ্যা দিয়ে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিচার দাবি করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ