বেলাবতে দেয়াল চাপায় শিশুর মৃত্যু, আহত-৪
১৩ জুলাই ২০২১, ০৮:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
বেলাবতে মাটির ঘরের দেয়ালের নিচে পড়ে ফারজানা (৭) নামে এক শিশু মারা গেছে। নিহত ফারজানা উপজেলার বাজনাব ইউনিয়নের বাজনাব সৈয়দপাঁড়া গ্রামের মোঃ কানন খন্দকারের মেয়ে। এসময় আহত হয় কাননের বড় ভাই রবিন খন্দকারের ৬ মাস বয়সী কন্যা সন্তান তানহা, রবিন খন্দকারের স্ত্রী নুরজাহান বেগম (২২), কাননের দুই প্রতিবন্ধী বোন হালিমা (৮) ও অলিভা বেগম (১৪)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৬ টায় উপজেলার বাজনাব সৈয়দপাঁড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুর পিতা কানন খন্দকারের ঘরের সাথে স্থানীয় রহিম ভূইয়ার ছেলে আকরাম মাষ্টারের মাটির ঘর রয়েছে। ঘটনার সময় আকরাম মাষ্টারের মাটির ঘরটি তারই ভাই চাঁন মিয়া শ্রমিক দিয়ে ভাঙ্গার সময় মাটির ঘরের দেয়াল আকরাম মাষ্টারের ঘরের ঘা ঘেঁষে থাকা কানন খন্দকারের টিনের ঘরের উপর পড়ে যায়। এসময় ঘরে থাকা কানন খন্দকারের শিশু সন্তান ফারজানা নিহত হয় ও রবিন খন্দকারের স্ত্রী নুরজাহান, শিশু সন্তান তানহা ও কানন খন্দকারের দুই প্রতিবন্ধী বোন হালিমা ও অলিভা গুরুতর আহত হয়।
গুরুতর আহতদের প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভাগলপুর জহিুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আাহতদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
বেলাব থানার এসআই মোঃ বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরী করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা