বেলাব’র বড়িবাড়ি যুদ্ধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ
১৪ জুলাই ২০২১, ০৭:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
বেলাব প্রতিনিধি:
১৯৭১ সালের ১৪ জুলাই বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে বড়িবাড়ি গ্রামে পাকসেনাদের সাথে হয় রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে ৫ মুক্তিযোদ্ধাসহ স্থানীয় প্রায় ৫৫ জন গ্রামবাসিকে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাকবাহিনী। বড়িবাড়ির এই যুদ্ধের শহীদদের স্মরণে বুধবার সকালে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে বেলাব উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বেলাব প্রেসক্লাবেরর সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জমান জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, উপজেলা সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জমান খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরিফ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলী সাফি, ভাস্কর অলি মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ ফজলুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের ১৪ জুলাই এই বড়িবাড়িতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে স্থানীয় ৫ জন মুক্তিযোদ্ধাসহ ৫৫ জন গ্রামবাসি শহীদ হয়েছিলেন। সেদিন পাকাবহিনী বড়িবাড়ি ও আশেপাশের গ্রাম হতে লোকজন ধরে এনে ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড় করিয়ে ব্রাশ ফয়ার করে হত্যা করে। সেদিন পাকবাহিনী আবারও আসতে পারে সে ভয়ে বড়িবাড়ি গ্রামবাসী একই কবরে ৪/৫ জনকে সমাহিত করেন। বছর ঘুরে দিনটি এলেই স্থানীয়দের মধ্যে স্বজন হারানোর চোখে সেই নির্মম চিত্র ভেসে উঠে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা