অদূর ভবিষ্যতে বাংলাদেশও ভ্যাকসিন উৎপাদন করবে: শিল্পমন্ত্রী
১৭ জুলাই ২০২১, ০৬:৩৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম
শেখ আব্দুল জলিল:
শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ কেবল শহরকেন্দ্রিক নয়, এটা গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে বারবার সাবার পানি দিয়ে হাত ধোয়া ও মাক্স পরাসহ সচেতন থাকতে হবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশও করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে বলে জানান তিনি। শনিবার (১৭ জুলাই) নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কোভিড ১৯ পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা ও সচেতনতামূলক সভায় মন্ত্রী এসব এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদ উপলক্ষে লকডাউন শিথিলতা সরকারের একটি মানবিক কাজ। করোনা সম্পর্কে পাড়া মহল্লায় সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।
জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন মোঃ নূরুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশসহ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা