ট্রাক চাপায় গেল প্রাণ, বাবার সাথে শেষ দেখা হলো না শিশুটির
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
হারুনুর রশিদ:
নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো:আফসান সানি (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১টা ১৫ মিনিটে মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: আফসান সানি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আরমান হোসেন এর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্র ছিলো।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মো: আফসান সানি মাদরাসা ছুটির পর নায়ায়ণপুর বাসস্ট্যান্ডে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য মহাসড়ক অতিক্রম করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। শিশুটি চাকায় লেগে থাকাবস্থায় টেনে হেচড়ে নিয়ে ১০-১৫ গজ দূরে গিয়ে ট্রাকটি থামে। এতে তার শরীরের বিভিন্ন অংশ জখমসহ গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে চালকসহ ট্রাকটি আটক করেন। আহত মো: আফসান সানিকে প্রথমে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশুটির দাদা গছিকিন মিয়া বলেন, সানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোজাম্মেল হক বলেন, নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১ টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থীকে ঢাকায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন। ট্রাক ও চালক থানা হেফাজতে আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা