বেলাবতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
০৯ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের দায়ে বাধঁন মিয়া (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করার পর বাঁধন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত বাঁধন মিয়া উপজেলার বেলাব ইউনিয়নের চরবেলাব টানপাঁড়া গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী একই এলাকার বাসিন্দা ও শিবপুর শহীদ আসাদ সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
মামলার বিবরণে জানা গেছে, ওই কলেজ শিক্ষার্থীর সাথে ৩ বছর ধরে একই এলাকার বাঁধন মিয়ার প্রেমের সম্পর্ক চলছিল। তিন বছরের মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বাঁধন। এরই মধ্যে ভুক্তভোগী ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরলে তাকে বিয়ে করার জন্য প্রেমিক বাঁধনকে চাপ প্রয়োগ করেন ওই ছাত্রী। বাঁধন বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে বেলাব থানায় মামলা করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, আসামী বাঁধন মিয়া প্রেমের ছলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি